ISLAMIAH GIRLS MADRASAH & ORPHANAGE

SHAH PARIR DWIP, TEKNAF, COX'S BAZAR | ESTD: 2014
Madrasah Logo

المدرسة الإسلامية للبنات ودار الأيتام

شاه بوري دويب، تيكناف، كوكس بازار. التأسيس: ٢٠١٤م

ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা

সী বীচ রোড, তিন রাস্তার মাথা, শাহ পরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।
01818703028
girlsmadrasahdwip@gmail.com
আপডেট
লোড হচ্ছে...
Madrasha Banner

খোদাভীরু ও মননশীল নারী গঠনে...

একটি দ্বীনি প্রতিষ্ঠান

Education

কুরআনের গুরুত্ব ও মাহাত্ম্য

লেখক (Author)

হাফেজা হাফসা খানম

৮ মে, ২০২৫
আল-কুরআন এক অনন্য মহামূল্যবান আসমানী গ্রন্থ, যা মহান আল্লাহ তাআলা মানবজাতিকে পথপ্রদর্শনের জন্য অবতীর্ণ করেছেন। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানব জীবনের সর্বাঙ্গীন কল্যাণ,ন্যায়নীতি ও শান্তির পরিপূর্ণ দিকনির্দেশনা। কুরআন হলো এমন এক আলোকবর্তিকা যা অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। এটি এমন এক জীবন বিধান যেখানে পার্থিব জীবন থেকে শুরু করে আখিরাত পর্যন্ত প্রতিটি বিষয়ের রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। আল্লাহ তায়ালা বলেন, "َُ َٛ ‫ أ َ ْل‬َٝ ِ٘ ٝ‫ ٌٍَِّل ِز‬ِٜ‫ذ‬ْٙ ٠َ ْ‫ا‬ َ ‫" ِا َّلْ َ٘ ٰىـزَا ٌْمُ ْش َء‬ কুরআনের মাহাত্ম্য শুধু তার ভাষাগত সৌন্দর্যেই সীমাবদ্ধ নয় বরং এর প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ একটি গভীর জ্ঞানের আধার। ইতিহাসের সাক্ষ্য বহু অজ্ঞ জাতি কুরআনের আলোয় আলোকিত হয়ে মানবতার শ্রেষ্ঠত্বে পৌঁছেছে। কুরআনের আরেক গৌরব হলো এটি হেফাজতের অঙ্গীকার নিয়ে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, "َْٛ ‫ظ‬ ُ ‫ ِأَّلب ٌَٗۥُ ٌَ َح ٰىـ ِف‬َٚ ‫" ِأَّلب َٔحْ ُٓ َٔ َّلض ٌَْٕب ٌ ِزّو َْش‬ একজন মুমিনের জীবনে কুরআন একমাত্র পথনির্দেশক হিসেবে থাকা উচিত। এর তেলাওয়াত হৃদয়কে প্রশান্ত করে আমলী জীবনকে পরিশুদ্ধ করে আর চিন্তা-চেতনাকে করে সঠিক ও বিশুদ্ধ। কুরআন শেখা ও বুঝে আমল করার ফজিলত অপরিসীম। নবী করিম সা. বলেছেন, "তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।" (বুখারি) সুতরাং আমাদের উচিত, কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা তেলাওয়াতের মাধ্যমে, অনুধাবন এবং আমলের মাধ্যমে। কুরআনের আলোয় নিজের জীবনকে সাজিয়ে তোলাই প্রকৃত সফলতা।

মাদরাসার নিয়মিত প্রকাশনা এবং সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।