
شاه بوري دويب، تيكناف، كوكس بازار. التأسيس: ٢٠١٤م

শাহ পরীর দ্বীপ, টেকনাফ, ককসবাজার।

(প্রতিষ্ঠাতা পরিচালক)
"পিতা: ঈমান শরীফ; ঠিকানা: তিন রাস্তার মাথা, শাহপরীর দ্বীপ, টেকনাফ"


(শিক্ষা বিভাগীয় প্রধান)
"পিতা: নজির আহমদ; ঠিকানা: ডেইল পাড়া, টেকনাফ সদর, টেকনাফ। ওলানা ফারুক আজিজ বিন মরহুম নজির আহমদ । শিক্ষা জীবন: মাদরাসা জীবন: শিক্ষা জীবনের সূচনা শাহ পরীর দ্বীপ উত্তর পাড়া মকতবে মাওলানা নুরুল আমিন সাহেব এর হাতে এবং শাহ পরীর দ্বীপ উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে দারুশ শরীয়া মাদরাসা বাজার পাড়া, শাহ পরীর দ্বীপ-এ হিফজ বিভাগে ভর্তি হন। খুব দ্রুত সময়ে পবিত্র কুরআন হিফজ সমাপ্ত করে সবিনা শুনিয়ে হিফজ জীবনের ইতি টানেন। অত:পর কিতাব বিভাগের সূচনা হতে জামাতে পঞ্জুম পর্যন্ত আল জামেয়া এমদাদুল উলুম পোকখালী মাদরাসায় অধ্যয়ন করেন। সেখানে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ শিক্ষাবোর্ডে জামাতে হাস্তুমে ৬ বিষয়ে ৫৯৯ নম্বর পেয়ে কৃতিত্ব লাভ করেন এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ শিক্ষাবোর্ডে জামাতে শাশুমে ৬বিষয়ে ৫৯৪ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেন। অত:পর জামাতে চাহারুম হতে তাকমিল তথা দাওরায়ে হাদিস পর্যন্ত আল জামেয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রামে অধ্যয়ন করেন। সেখানে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ শিক্ষাবোর্ডে জামাতে চাহারুমে মারকায প্রাপ্ত হন। দাওরায়ে হাদিস সমাপ্ত করে মুরব্বিদের ইশারায় আল জামেয়া দারুল মারিফ চট্টগ্রামে দুই বছর কুল্লিয়া ( ডিপ্লোমা ইন এ্যারাবিক) তে অধ্যয়ন করেন। সরকারী শিক্ষা লাভ: মাদরাসায় পড়ার পাশাপাশি জামাতে চাহারুম তথা ২০১০ সালে এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পান। অত:পর চট্টগ্রাম সরকারী কলেজ হতে ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অত:পর ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিভাগ হতে কৃতিত্বের সহিত অনার্স পাশ করেন। অত:পর ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিভাগ হতে কৃতিত্বের সহিত মাস্টার্স পাশ করেন। পাশাপাশি ২০১১ সালে সরকারীভাবে কম্পিউটারে অফিস এ্যাপ্লিক্যাশন-এ এ প্লাস নিয়ে পাশ করেন। শিক্ষকতা জীবন: ২০১৭ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত তানযিমুল উম্মাহ চট্টগ্রাম শাখায় শিক্ষকতা ও পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়িত্ব পাল করেন। ২০২০ সাল হতে ২০২২ সাল পর্যন্ত তানযিমুল আফনান টেকনাফ এর কো- অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। অত:পর কিছুদিন ব্যবসা বানিজ্যে নিজেকে নিয়েজিত রাখেন। তারপর ২০২৩ সাল হতে অদ্যবধি ইসলামিয়া মহিলা মাদরাসায় শিক্ষা বিভাগীয় প্রধান ও মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। "


(পরিচালিকা)
"পিতা: মাও. হোসাইন আহমদ; ঠিকানা: তিন রাস্তার মাথা, শাহপরীর দ্বীপ, টেকনাফ"
