কবিতা
ছেঁড়া রুটি
লেখক (Author)
জেসমিন খালেক
৮ মে, ২০২৫

রক্ত ভেজা শিশুর কান্নায় যাচ্ছে ছিঁড়ে ব্যথায় দিল,
হে প্রভূ বলো,আসবে কবে মুসলিম রক্ষার আবাবিল।
ছেঁড়া রুটিতে মিশে আছে বোমা বারুদের ঘ্রাণ,
হে মামুদ! দেখতে পাও না অবুঝ শিশুর প্রাণ?
হৃদয় আমার ব্যাকুল থাকে জাগো সবে আজ ,
যুদ্ধের দামামা শিরে আমামা আমরা হবো রাজ।
মাদরাসার নিয়মিত প্রকাশনা এবং সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

