ISLAMIAH GIRLS MADRASAH & ORPHANAGE

SHAH PARIR DWIP, TEKNAF | COX'S BAZAR | ESTD: 2014
Madrasah Logo

المدرسة الإسلامية للبنات ودار الأيتام

شاه بوري دويب، تيكناف، كوكس بازار. التأسيس: ٢٠١٤م

ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা

সী বীচ রোড, শাহ পরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।
01818703028
girlsmadrasahdwip@gmail.com
আপডেট
লোড হচ্ছে...
Madrasha Banner

খোদাভীরু ও মননশীল নারী গঠনে...

একটি দ্বীনি প্রতিষ্ঠান

সংবাদ

ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার বার্ষিক সভা ও তাফসিরুল কুরআন মাহফিল ১৬-১৭ মে

মাওলানা ফারুক আজিজ

লেখক (Author)

মাওলানা ফারুক আজিজ

১১ মে, ২০২৬
ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার বার্ষিক সভা ও তাফসিরুল কুরআন মাহফিল ১৬-১৭ মে
ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার বার্ষিক সভা ও তাফসিরুল কুরআন মাহফিল ১৬-১৭ মে টেকনাফের শাহ পরীর দ্বীপস্থ ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার উদ্যোগে আগামী ১৬ ও ১৭ মে ২০২৬ ইং তারিখে দুই দিনব্যাপী বার্ষিক সভা ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমদাদুল উলুম জোয়ারিয়ানালা মাদরাসার সম্মানিত মুহতামিম আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব। মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে। অনুষ্ঠানে এলাকার আলেম-উলামা, সুধীজন ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সভা উপলক্ষে প্রথম দিন পুরুষ মেহমানদের জন্য মেহমানদারীর আয়োজন রাখা হয়েছে। দ্বিতীয় দিন মহিলাদের জন্য পৃথক মেহমানদারীর ব্যবস্থাও থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। অনুষ্ঠান সফল করতে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকবৃন্দ।

মাদরাসার নিয়মিত প্রকাশনা এবং সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।